এম শোয়েব চৌধুরী মাল্টার অনারারি কনসাল নিযুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসটিসি গ্রুপের চেয়ারম্যান এম শোয়েব চৌধুরী বাংলাদেশে মাল্টার অনারারি কনসাল নিযুক্ত হয়েছেন।শোয়েব চৌধুরী কমনওয়েলথ বিজনেস কাউন্সিলের বাংলাদেশ উপদেষ্টা, জাতিসংঘের আইসিটি টাস্কফোর্সের সদস্য, আইআইবিএর সমন্বয়কারীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আইআইবিএর (বাংলাদেশ) মহাসচিব, স্পেশাল অলিম্পিকসের পরিচালক, এফবিসিসিআইয়ের বাণিজ্য সাংগঠনসমূহ ডিজিটালাইজেশন-সংক্রান্ত কমিটির চেয়ারম্যান এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।শোয়েব চৌধুরী যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন ফেলো। তিনি ১৯৯৫ সালে বাংলাদেশে সর্বপ্রথম মাইক্রোসফটের কান্ট্রি পার্টনার বা অংশীদার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ই-লার্নিং, ই-বুকস ও ডিজিটাল লাইব্রেরি স্থাপনে ভূমিকা পালন করেন। বিজ্ঞপ্তি।