এমআই সিমেন্টের আনুষ্ঠানিক দরপত্র শুরু হবে ২৪ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের বর্তমান প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিয়ে আনুষ্ঠানিক বুক বিল্ডিং দরপত্র ২৪ অক্টোবর বেলা ১১টা থেকে ২৬ অক্টোবর বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বুক বিল্ডিং স্টক এক্সচেঞ্জের নিয়ম অনুযায়ী হবে।এ ক্ষেত্রে বুক বিল্ডিং পদ্ধতিতে অংশ নিতে সব প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে ২০ অক্টোবরের মধ্যে নিবন্ধন ও নিলাম ফি বাবদ তাঁদের কাছে সব ধরনের পাওনা পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বরাবর দিতে বলা হয়েছে।