এমআই সিমেন্টের তালিকাভুক্তির অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডকে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কমিশন শিগগিরই দুই স্টক এক্সচেঞ্জকে প্রতিষ্ঠানটি তালিকাভুক্তির নির্দেশ দেবে। আজ মঙ্গলবার কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এসইসি সূত্রে জানা যায়।এসইসি সূত্র জানায়, গত রোববার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও এমআই সিমেন্টের প্রতিনিধিদের এক যৌথ সভায় প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে তালিকাভুক্তির ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।এ ক্ষেত্রে এমআই সিমেন্টের লেনদেন শুরু হওয়ার পর ছয় মাস পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারের দাম আইপিও মূল্যের নিচে নেমে এলে প্রাথমিক বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এ জন্য প্রতিষ্ঠানটির উদ্যোক্তাদের ডিএসইর জিম্মায় পাঁচ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি ও ৭৫ লাখ শেয়ার রাখতে হবে।