এমআরএর নিজস্ব কার্যালয় উদ্বোধন হলো মগবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ বা ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ) সম্প্রতি ক্রয়কৃত নিজস্ব কার্যালয় গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।রাজধানীর মগবাজারে গুলফেশা প্লাজার সপ্তম তলায় এমআরএর নিজস্ব কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমআরএর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।এ উপলক্ষে ‘ক্ষুদ্র অর্থায়ন: মানব উন্নয়নের প্রেক্ষিতে নতুন নির্দেশনা’ শীর্ষক স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। এই স্মারক বক্তৃতা প্রদান করেন পল্লী-কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ।উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমআরএর ভাইস চেয়ারম্যান খন্দকার মাজহারুল হক। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ ক্ষুদ্রঋণ খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।