এমআরএর নির্বাহী ভাইস চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমলেন্দু মুখার্জি
অমলেন্দু মুখার্জি

ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক অতিরিক্ত সচিব (পিআরএল ভোগরত) অমলেন্দু মুখার্জি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অমলেন্দু মুখার্জির যোগদানের তারিখ উল্লেখ করা হয়েছে ৮ জুলাই। আগামী তিন বছরের জন্য তিনি নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি