এমএনপি চালুর কথা ভাবছে বিটিআরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) নিয়ে আগ্রহী হয়ে উঠেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।এ পদ্ধতিতে গ্রাহক তাঁর মোবাইল ফোনের মূল নম্বর বদল না করেই পছন্দমতো যেকোনো অপারেটরের সেবা নিতে পারবেন।যেমন, গ্রামীণফোনের গ্রাহক তাঁর ০১৭ ধারাক্রমের যুক্ত নম্বরটি বজায় রেখেই বাংলালিংক কিংবা রবির সেবা বেছে নিতে পারবেন। তাঁকে নতুন করে বাংলালিংক বা রবির সংযোগ কিনতে হবে না।উপরন্তু এই পদ্ধতিতে গ্রাহকের ফোনের যেকোনো কর্মকাণ্ড সহজেই চিহ্নিত করা যাবে।বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানান, ২৮ সেপ্টেম্বর বিটিআরসির চেয়ারম্যানের সঙ্গে এক বৈঠকে বিদেশি বিশেষজ্ঞ শহীদ কলিম বিটিআরসির কার্যালয়ে এ বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেছেন।তিনি জানান, ১৯৯৭ সালে প্রথমে সিঙ্গাপুরে এ পদ্ধতির প্রচলন হয় যা বর্তমানে ভারত, পাকিস্তান, জর্ডান, কাতারসহ মোট ৪৫টি দেশে চালু রয়েছে।