এমএলএম কোম্পানিগুলোকে দৃশ্যমান পণ্যের ব্যবসা করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একটি হোটেলে সম্প্রতি বাংলাদেশ ডিরেক্ট সেলিং অ্যান্ড এমএলএম কোম্পানিজ ওনার্স অ্যাসোসিয়েশনের এক ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানিগুলোকে স্বচ্ছতা ও দৃশ্যমান পণ্যের সমন্বয়ে ব্যবসা করার আহ্বান জানানো হয়েছে। এতে এমএলএমের নামে যারা দৃশ্যমান পণ্য ব্যতীত টাকার লেনদেন করে, তাদের ব্যাপারে জনগণ ও অন্য কোম্পানিগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। সমিতির সভাপতি আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন দেশি-বিদেশি এমএলএম কোম্পানির মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সরকারের নেওয়া এমএলএম নীতিমালা প্রণয়নের উদ্যোগকে স্বাগত জানানো হয়। এই নীতিমালা তৈরিতে সংশ্লিষ্ট সরকারি সংস্থা যেন এমএলএম কোম্পানি ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে পরামর্শ করে সেই দাবিও জানানো হয়। বিজ্ঞপ্তি।