এমএস রডের ওপর আমদানি শুল্ক বাড়ানোর সুপারিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমদানি করা এমএস রডের ওপর শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা। স্থানীয় শিল্প রক্ষায় এই প্রস্তাব করা হয়।গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত চলমান প্রাক্বাজেট আলোচনায় সমিতির পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়।বর্তমানে এমএস রড আমদানি করতে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), অগ্রিম আয়করসহ মোট ২৪ শতাংশ কর দিতে হয়। সমিতির পক্ষ থেকে এমএস রড আমদানিতে মোট ৩৯ শতাংশ কর আরোপের প্রস্তাব করা হয়। এ ছাড়া এমএস বিলেট আমদানি নিরুত্সাহিত করতে আমদানি শুল্কসহ বিভিন্ন ধরনের করহার বাড়ানোর সুপারিশ করা হয়েছে।প্রাক্জাহাজীকরণ প্রথা (পিএসআই) বাতিলের সুপারিশও করেছেন অটো রি-রোলিং ও স্টিল মিলের মালিকেরা।