এমক্যাশের সঙ্গে রেমিট্যান্স সেবা চালু এক্সপ্রেস মানির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিস এমক্যাশের সঙ্গে রেমিট্যান্স সেবা চালু করল গ্লোবাল মানি ট্রান্সফার কোম্পানি এক্সপ্রেস মানি। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান ও এক্সপ্রেস মানির ভাইস প্রেসিডেন্ট অরবিন্দ মাইলার গতকাল রোববার ইসলামী ব্যাংক টাওয়ারে এ সেবা উদ্বোধন করেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহা. শামসুল হক, মুহাম্মদ আবুল বাশার, মো. মাহবুব উল আলম ও রফি আহমেদ বেগ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুস সাদেক ভূইয়া ও এক্সপ্রেস মানির কান্ট্রি ম্যানেজার শামিম ইফতেখারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।