এমজেএল ট্রান্সফরমার অয়েল উৎপাদন করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমজেএল বাংলাদেশ লিমিটেড দেশে একটি গ্রিজ, ভিসকোসিটি ইনডেক্স ইমপ্রুভার ও ট্রান্সফরমার অয়েল উৎপাদন করবে। এরই অংশ হিসেবে তারা চট্টগ্রামে একটি প্ল্যান্ট স্থাপন করেছে।এমজেএল নতুন প্ল্যান্টের বিস্তারিত জানাতে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। ঢাকার একটি হোটেলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা সানাউল হক, প্রধান প্রকৌশলী মুকুল হোসেন ও প্রধান হিসাব কর্মকর্তা টিপু সুলতান।অনুষ্ঠানে জানানো হয়, ট্রান্সফরমার অয়েলের ক্রেতা হলো বিদ্যুৎকেন্দ্রগুলো। বর্তমানে বাংলাদেশে দুই হাজার মেট্রিক টন ট্রান্সফরমার অয়েলের চাহিদা রয়েছে। যার পুরোটাই আমদানি করতে হয়। এ আমদানি বাবদ সরকারকে ৩২ কোটি টাকা ব্যয় করতে হয়। নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সঙ্গে সঙ্গে এর চাহিদা বাড়বে। এমজেএল বাংলাদেশের কারখানা থেকে দেশের পুরো চাহিদা মেটানো সম্ভব হবে।অনুষ্ঠানে আরও জানানো হয়, এমজেএল বাংলাদেশ লিমিটেড (সাবেক মবিল যমুনা লিমিটেড) দেশের বাজারে বিশ্বখ্যাত লুব্রিকেন্ট ব্র্যান্ড মবিলের পণ্য উৎপাদন ও বাজারজাত করে থাকে।