প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গত বৃহস্পতিবার এমজেএল বাংলাদেশ লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান নাজিমউদ্দিন চৌধুরী জানান, গত ৩০ জুন পর্যন্ত ১৮ মাসে কোম্পানির মোট বিক্রি ১ হাজার ৩৩৩ কোটি ৯০ লাখ টাকা এবং নিট লাভ ২৩৭ কোটি ৮০ লাখ টাকা। এজিএমে শেয়ারহোল্ডাররা ৬০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন। বিজ্ঞপ্তি।