এমজেএল বাংলাদেশের নগদ ও শেয়ার লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমজেএল বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ প্রতি ১০ টাকার শেয়ারের বিপরীতে ১.৫০ টাকা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা আগামী ৩০ জুন সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ২৯ এপ্রিল। বার্ষিক সাধারণ সভার স্থান পরে জানানো হবে। গত বছরের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় ৩.৩৮ টাকা এবং প্রতি শেয়ারে প্রকৃত সম্পদের মূল্য ৪০.৬৬ টাকা। ডিএসইর ওয়েবসাইট অবলম্বনে।