এমজেএল বিডির ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমজেএল বিডির ১৭ তম এজিএম আজ অনুষ্ঠিত হয়। ছবি: বিজ্ঞপ্তি
এমজেএল বিডির ১৭ তম এজিএম আজ অনুষ্ঠিত হয়। ছবি: বিজ্ঞপ্তি

এমজেএল বাংলাদেশ লিমিটেডের ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ অনুমোদন দিয়েছেন শেয়ারধারীরা। আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটির ১৭ তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেওয়া হয়। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্স মিলনায়তনে এজিএম অনুষ্ঠিত হয়।

এমজেএল বিডির এক বিজ্ঞপ্তিতে জানা যায়, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আবুবকর সিদ্দিক সভায় সভাপতিত্ব করেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী, পরিচালক মোহাম্মদ আমিনুর রহমান, আবদুল-মুঈদ চৌধুরী, তানজীল চৌধুরী, মোহাম্মাদ মাসুদুর রহমান, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ তামিম ও কিউ এম শরিফুল আলা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এজিএমে কোম্পানির চেয়ারম্যান অবহিত করেন, ২০১৪ সালে কোম্পানির মোট উপার্জনের পরিমাণ ছিল ৯২৯ কোটি টাকা এবং প্রকৃত মুনাফার পরিমাণ ১১০ কোটি টাকা। সব শেষে কোম্পানির শেয়ারধারীরা ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ অনুমোদন করেন।