এমজেএলের তালিকাভুক্তির মেয়াদ আরও দুই সপ্তাহ বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে এমজেএল বাংলাদেশ লিমিটেডের তালিকাভুক্তির মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়িয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ বৃহস্পতিবার নবগঠিত কমিশনের প্রথম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে এ-সংক্রান্ত আইনি দিকগুলো খতিয়ে দেখার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।এর আগে গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ড সভায় শর্ত সাপেক্ষে এমজেএলকে তালিকাভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এ ক্ষেত্রে ডিএসইর পক্ষ থেকে এসইসিকে আগের ক্ষতিপূরণ-সংক্রান্ত নির্দেশনা উঠিয়ে নেওয়ার অনুরোধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে আজ কমিশন জরুরি সভা আহ্বান করে এ সিদ্ধান্ত নেয়।এদিকে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রস্তাবিত দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা। এ ক্ষেত্রে আগের প্রস্তাবিত ১৫২.৪০ টাকা থেকে ১১৫ টাকা বাদ দিয়ে বাকি ৩৭.৪০ টাকা প্রাথমিক বিনিয়োগকারীদের রিফান্ড ওয়ারেন্ট দিলেই এমজেএলের লেনদেনের তারিখ ঘোষণা করা হবে বলে ডিএসইর পক্ষ থেকে গতকাল জানানো হয়।প্রসঙ্গত, বাজারের সাম্প্রতিক ধসের পর কোম্পানিটির শেয়ার অতি মূল্যায়িত হয়েছে বলে বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ২০ জানুয়ারি কোম্পানিটির তালিকাভুক্তির প্রক্রিয়া স্থগিত করা হয়। তালিকাভুক্তির বিষয়ে জটিলতা সৃষ্টি হওয়াতে গত দুই মাসে প্রতিষ্ঠানটি তালিকাভুক্তির সময় কয়েক দফা বৃদ্ধি করে এসইসি।