এমটবের নতুন চেয়্যারম্যান ক্রিস টবিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস টবিট
ক্রিস টবিট

বাংলাদেশে মুঠোফোন অপারেটরদের সংগঠন এমটবের নতুন চেয়্যারম্যান নিযুক্ত হয়েছেন এয়ারটেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্ট টবিট।
এর আগে এমটবের চেয়্যারম্যান ছিলেন রবি আজিয়াটা বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার।
বাংলাদেশের ছয়টি মুঠোফোন অপারেটর গ্রামীণফোন, রবি, এয়ারটেল, সিটিসেল, টেলিটক, বাংলালিংক নিয়ে এমটব গঠিত।
এমটব মোবাইল ফোন অপারেটরদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছে। দেশে মোবাইল ফোন কোম্পানিগুলোর ব্যবসা ও সেবা সম্প্রসারণে অভিন্ন স্বার্থের বিষয়গুলো নিয়ে নীতি নির্ধারক ও নিয়ন্ত্রকদের সঙ্গে এই সংগঠনের মাধ্যমেই দেন-দরবার ও আলোচনা করা হয়ে থাকে। বিজ্ঞপ্তি।