প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর বসুন্ধরায় আইইউবির ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য এম ওমর রহমান এবং এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহ-উপাচার্য মিলান পাগন, বিজনেস অনুষদের ডিন সারোয়ার উদ্দিন আহমেদ, পরিবেশ বিজ্ঞান অনুষদের ডিন এম আলী হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন রীতা ইউসুফ, এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।