প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় আনোয়ার গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা বিশেষ এমটিবি ‘পেরোল’ ব্যাংকিং সুবিধা ভোগ করবেন। এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান এবং আনোয়ার গ্রুপের এমডি হোসেন খালেদ চুক্তি স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে এমটিবির গ্রুপ চেয়ারম্যান, রাশেদ এ. চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মো. হাসেম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক, আনোয়ার গ্রুপের সিএফও গোপাল চন্দ্র ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।