এমটিবি ইউনিট ফান্ডের নতুন দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বা এমটিবি ইউনিট ফান্ডের সম্পদমূল্য ঘোষণা করা হয়েছে। ২০ নভেম্বরের হিসাব অনুযায়ী তহবিলটির ১০ টাকা মূল্যের প্রতি ইউনিটের বিপরীতে প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ৮০ পয়সা। তহবিলটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট। সম্পদমূল্য ঘোষণার পাশাপাশি তহবিলটির প্রতি ইউনিটের জন্য পুনঃ ক্রয় ও বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। যেসব বিনিয়োগকারীর হাতে বর্তমানে এটির ইউনিট রয়েছে তাঁরা চাইলে ১০ টাকা ১৫ পয়সা দরে তা বিক্রি করতে পারবেন। আর নতুন করে যাঁরা এটি কিনতে আগ্রহী তাঁদের জন্য ক্রয়মূল্য নির্ধারিত হয়েছে ১০ টাকা ৪৫ পয়সা। নতুন এ মূল্য আজ রোববার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান। বেমেয়াদি এ তহবিলটি শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়। সম্পদ ব্যবস্থাপকের কার্যালয়সহ শতাধিক বিক্রয় প্রতিনিধির মাধ্যমে এটির ইউনিট কেনাবেচা হয়ে থাকে।
নিজস্ব প্রতিবেদক