এমটিবি ইউনিট ফান্ডের নতুন দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগকারীদের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ইউনিট ফান্ডের নতুন ক্রয়মূল্য ১০ টাকা ১৫ পয়সা ও বিক্রয়মূল্য ১০ টাকা ০৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত সপ্তাহ শেষে তহবিলটির প্রকৃত সম্পদমূল্যের (এনএভি) ভিত্তিতে এ মূল্য ঘোষণা করা হয়’ যা আজ রোববার থেকে কার্যকর হবে। বেমেয়াদি এ তহবিল শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়। সম্পদ ব্যবস্থাপকের কার্যালয়সহ শতাধিক বিক্রয় প্রতিনিধির মাধ্যমে এটির ইউনিট কেনাবেচা হয়।