এমটিবি ইউনিট ফান্ডের নতুন দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ইউনিট ফান্ড বা তহবিলের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। গত সপ্তাহ শেষে তহবিলটির প্রকৃত সম্পদমূল্যের (এনএভি) ভিত্তিতে এ দাম ঘোষণা করেছে এটির সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট। ৯ জুলাইয়ের লেনদেন শেষে তহবিলটির ইউনিটপ্রতি এনএভি দাঁড়িয়েছে ১০ টাকা ৪৫ পয়সা। আগের সপ্তাহে যা ছিল ১০ টাকা ১৮ পয়সা। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে এটির ইউনিটপ্রতি সম্পদমূল্য বেড়েছে ২৭ পয়সা। অ্যালায়েন্স ক্যাপিটাল জানিয়েছে, চলতি সপ্তাহে যাঁরা এটির ইউনিট কিনতে আগ্রহী তাঁদের জন্য ক্রয়মূল্য ঠিক করা হয়েছে ১০ টাকা। আর যাঁরা বিক্রি করতে চান তাঁদের জন্য দাম ঠিক করা হয়েছে ৯ টাকা ৭০ পয়সা।
নিজস্ব প্রতিবেদক