এমটিবি ইউনিট ফান্ডের নতুন মূল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বা এমটিবি ইউনিট ফান্ডের নতুন ক্রয় ও বিক্রয়মূল্য ঘোষণা করা হয়েছে। সপ্তাহ শেষে তহবিলটির প্রকৃত সম্পদমূল্যের ভিত্তিতে তহবিলটির সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট নতুন এ দাম নির্ধারণ করে। ৩০ অক্টোবরের হিসাব অনুযায়ী, তহবিলটির ১০ টাকা মূল্যের প্রতি ইউনিটের বিপরীতে প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ২৭ পয়সা। যেসব বিনিয়োগকারীর হাতে বর্তমানে এটির ইউনিট রয়েছে, তাঁরা চাইলে ১০ টাকা ৪০ পয়সা দরে তা বিক্রি করতে পারবেন। আর নতুন করে যাঁরা এটি ক্রয় করতে আগ্রহী, তাঁদের জন্য ক্রয়মূল্য নির্ধারিত হয়েছে ১০ টাকা ৭০ পয়সা। আজ রোববার থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান। প্রায় ২৮ কোটি টাকার বে-মেয়াদি এ তহবিলটি শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়।
নিজস্ব প্রতিবেদক