এমটিবি ইউনিট ফান্ডের নতুন মূল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি এমটিবি (মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক) ইউনিট ফান্ডের নতুন ক্রয় ও বিক্রয়মূল্য ঘোষণা করা হয়েছে। সপ্তাহ শেষে প্রকৃত সম্পদমূল্যের ভিত্তিতে গতকাল শনিবার তহবিলটির সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট এ দাম ঘোষণা করে। ঘোষিত নতুন দাম আজ রোববার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান। বেমেয়াদি এ তহবিল বা মিউচুয়াল ফান্ডটি শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়। তাই সম্পদ ব্যবস্থাপকের কার্যালয়সহ শতাধিক বিক্রয় প্রতিনিধির মাধ্যমে এটির ইউনিট কেনাবেচা হয়। গত বৃহস্পতিবারের লেনদেন শেষে সাপ্তাহিক হিসাব অনুযায়ী, তহবিলটির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটের বিপরীতে প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯ টাকা ৫৬ পয়সা। নতুন করে যাঁরা এটির ইউনিট ক্রয় করতে আগ্রহী, তাঁদের জন্য ক্রয়মূল্য নির্ধারিত হয়েছে ৯ টাকা ৫৬ পয়সা। আর যেসব বিনিয়োগকারীর হাতে বর্তমানে এটির ইউনিট রয়েছে, তাঁরা চাইলে ৯ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করতে পারবেন।