এমটিবি ইউনিট ফান্ডের নতুন মূল্য কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ইউনিট ফান্ডের নতুন মূল্য কার্যকর করা হয়েছে। গত সপ্তাহ শেষে প্রকৃত সম্পদমূল্যের (এনএভি) ভিত্তিতে নতুন এ দাম কার্যকর করেছে তহবিলটির সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট। ১৮ জুন লেনদেন শেষে তহবিলটির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটের বিপরীতে প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ১০ পয়সা; যা এর আগের সপ্তাহে ছিল ৯ টাকা ৬৬ পয়সা। অর্থাৎ এক সপ্তাহে এটির ইউনিটপ্রতি আয় বেড়েছে ৪৪ পয়সা। সম্পদমূল্য বাড়ায় নতুন করে যাঁরা তহবিলটির ইউনিট কিনতে আগ্রহী, তাঁদের জন্য ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা ১০ পয়সা। আর যেসব বিনিয়োগকারীর হাতে বর্তমানে এটির ইউনিট রয়েছে, তাঁরা চাইলে ১০ টাকায় তা বিক্রি করতে পারবেন। গতকাল থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।