প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমটিবি ইউনিট ফান্ডের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। ২৮ মে লেনদেন শেষে তহবিলটির ১০ টাকা মূল্যের প্রতি ইউনিটের বিপরীতে প্রকৃত সম্পদমূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ৬৪ পয়সা। নতুন করে যাঁরা এটির ইউনিট কিনতে আগ্রহী, তাঁদের জন্য ক্রয়মূল্য ঠিক করা হয়েছে ৯ টাকা ৬৪ পয়সা। আর যাঁদের হাতে এটির ইউনিট রয়েছে, তাঁরা চাইলে ৯ টাকা ৬০ পয়সা দামে তা বিক্রি করতে পারবেন। আজ রোববার থেকে নতুন এ দর কার্যকর হবে। বেমেয়াদি এ তহবিলটি শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়। তাই সম্পদ ব্যবস্থাপকের কার্যালয়সহ শতাধিক বিক্রয় প্রতিনিধির মাধ্যমে এটির ইউনিট কেনাবেচা হয়।