এমটিবি এবং কম্প্রিহেন্সিভ হোল্ডিংসের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং কম্প্রিহেন্সিভ হোল্ডিংস লিমিটেডের মধ্যে সম্প্রতি এক চুক্তি হয়েছে। এর মাধ্যমে কম্প্রিহেন্সিভ হোল্ডিংস লিমিটেডের গ্রাহকেরা এমটিবি হোম লোনের ওপর বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন। কম্প্রিহেন্সিভ হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান সাকিল সিদ্দিক এবং এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক চুক্তিপত্রে সই করেন। এ ছাড়া অনুষ্ঠানে কম্প্রিহেন্সিভ হোল্ডিংস লিমিটেডের ম্যানেজার ও হেড অব মার্কেটিং শেখ রামজান আলি, ম্যানেজার (সেলস) শামসুল আলম, মো. মাসুদ রানা, তানভির হায়দার সিদ্দিক, গ্রাফিকস ডিজাইনার সঞ্জয় চন্দ্র বণিক এবং এমটিবির হেড অব রিটেইল ও এসএমই ব্যাংকিং তারেক রিয়াজ খান, গ্রুপ চিফ কমিউনিকেশন অফিসার আজম খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি