এমটিবি এবং গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম এম মনিরুল আলম এবং এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় এমটিবি ক্রেডিট কার্ড গ্রাহকেরা অপ্রত্যাশিত দুর্ঘটনার শিকার হলে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের মাধ্যমে ট্রিপল বেনিফিট ইনস্যুরেন্স সুবিধাদি নিতে পারবেন। এমটিবি কার্ডের গ্রাহকেরা চুক্তির আওতায় ৪০ লাখ টাকা পর্যন্ত ইনস্যুরেন্স কভারেজ পাবেন। বিজ্ঞপ্তি