এমটিবি ও এইস অটোস-এর চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ও এইস অটোস (প্রা.) লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী এমটিবির সব প্রিভিলেজ গ্রাহক, ভিসা সিগনেচার, মাস্টারকার্ড, ওয়ার্ল্ড কার্ড হোল্ডার এবং ব্যাংকের কর্মকর্তারা ‘লেবার চার্জ’-এর ওপর ১০ শতাংশ ছাড় এবং দুই বছর পর্যন্ত ‘এক্সটেনডেড ওয়ারেন্টি’ সুবিধা পাবেন। এইস অটোস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আজহারুল ইসলাম এবং এমটিবির হেড অব কার্ডস মোহাম্মদ আনোয়ার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।