প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। ঢাকায় এমটিবির প্রধান কার্যালয় এমটিবি সেন্টারে ৫ কোটি টাকার প্রাক্-অর্থায়নবিষয়ক এই চুক্তি হয়। এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম চুক্তিতে সই করেন। চুক্তির আওতায় এমটিবি উৎপাদন ও সেবা খাতে নারী উদ্যোক্তাদের মধ্যে ‘এমটিবি গুণবতী’ সেবার মাধ্যমে স্বল্প সুদে (সর্বোচ্চ ৯ শতাংশ) ঋণ দেবে। বিজ্ঞপ্তি