এমটিবি ও ওয়েস্টিনের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবির) প্রিভিলেজ ও গোল্ড ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য আকর্ষণীয় প্যাকেজের ঘোষণা দিয়েছে হোটেল ওয়েস্টিন। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর গুলশানে এমটিবির প্রধান কার্যালয়ে এমটিবি ও ওয়েস্টিনের মধ্যে এক সমঝোতা চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন ওয়েস্টিনের মহাব্যবস্থাপক ড্যানিয়েল মোহর এবং এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক। অন্যান্যের মধ্যে ওয়েস্টিনের কর্মকর্তা ফ্রান্সিস গোমেজ, অমিত পাল ও এমটিবির আনিস এ খান, ইরফান ইসলাম, মো. সামি আল হাফিজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।