এমটিবি ও ওয়েস্টার্ন ইউনিয়নের মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি সাউথইস্ট ব্যাংকের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে ঢাকার গুলশানের এমটিবি সেন্টারে ওয়েস্টার্ন ইউনিয়ন সেবা চালু করেছে।এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আনিস এ খান, ওয়েস্টার্ন ইউনিয়নের দক্ষিণ এশিয়ার পরিচালক বিজয় রাজ পদুভাল এবং সাউথইস্ট ব্যাংকের নির্বাহী পরিচালক এম সিরাজুল ইসলাম এই কর্যক্রমের উদ্বোধন করেন।বাংলাদেশে ওয়েস্টার্ন ইউনিয়নের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, এমটিবির এনআরবি বিভাগের প্রধান এ কে এম শামীম, উপব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী, মো. হাসেম চৌধুরী ও মোহাম্মদ আহসান-উজ জামান এবং সাউথইস্ট ব্যাংকের এসএভিপি আমির হোসাইন ভূঁইয়াসহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।