এমটিবি ও নির্বাচন কমিশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবন্ধনের মাধ্যমে তথ্য-উপাত্ত যাচাইয়ের জন্য গত ১৪ জানুয়ারি রাজধানীর শেরেবাংলা নগরে ইসলামিক ফাউন্ডেশন ভবনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ও নির্বাচন কমিশনের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) সৈয়দ মোহাম্মদ মুসা এবং এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস এ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন, আইডিইএ প্রকল্প এবং এমটিবির হেড অব ব্যাংকিং অপারেশনস স্বপন কুমার বিশ্বাস, গ্রুপ চিফ ইনফরমেশন অফিসার মো. শাহ আলম পাটওয়ারীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।