প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) প্রাণ-আরএফএল গ্রুপের একটি প্রতিষ্ঠান প্রাণ এগ্রো লিমিটেডের পেক্ষ কমার্শিয়াল পেপার চালু করেছে। এই কমার্শিয়াল পেপার চালুর মাধ্যমে এমটিবি প্রাণ এগ্রোর পক্ষে ৪৫ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি প্রদান করবে। সম্প্রতি ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এটি চালু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে প্রাণ-আরএফএল গ্রুপের সিইও মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী ও এমটিবির চেয়ারম্যান রাশেদ এ. চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।