এমটিবি, দ্য পেনিনসুলা চিটাগং এবং সায়মন বিচ রিসোর্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি), দ্য পেনিনসুলা চিটাগং এবং সায়মন বিচ রিসোর্ট, কক্সবাজারের মধ্যে সম্প্রতি রাজধানীর গুলশানে এমটিবির প্রধান কার্যালয়ে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে এমটিবির গ্রাহকেরা, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মকর্তারা রুম ভাড়া, ভেন্যু ভাড়া ও খাবারের ওপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় ভোগ করতে পারবেন। দ্য পেনিনসুলা চিটাগংয়ের চেয়ারম্যান ও সায়মন বিচ রিসোর্ট কক্সবাজারের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব রহমান এবং এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. হাসেম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।