এমটিবি বামেলকো সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুদ্রা পাচার এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ব্রাঞ্চ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স (বামেলকো) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ব্র্যাক সিডিএম সাভারে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) জেনারেল ম্যানেজার দেবপ্রসাদ দেবনাথ, এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ অপারেটিং অফিসার মো. হাসেম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রফিকুল হক এবং গৌতম প্রসাদ দাস, চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার স্বপন কুমার বিশ্বাস অংশ নেন। বিজ্ঞপ্তি