এমটিবি ব্রেভারি অ্যান্ড কারেজ অ্যাওয়ার্ড পেলেন বাদল মিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের জীবন বিপন্ন করে জনহিতকর সাহসী কাজের স্বীকৃতি হিসেবে ‘এমটিবি ব্রেভারি অ্যান্ড কারেজ অ্যাওয়ার্ড ২০১৭’ দেওয়া হয়েছে মরহুম বাদল মিয়াকে। সম্প্রতি ঢাকায় এমটিবি সেন্টারে নিহত বাদলের পরিবারের হাতে একটি চেক তুলে দেন এমটিবির সাবেক চেয়ারম্যান রাশেদ এ চৌধুরী। এমটিবির পরিচালক মো. আব্দুল মালেক ও সিরাজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। গত ২৭ জানুয়ারি ঢাকায় একটি দ্রুতগামী ট্রেনের সামনে থেকে একজন মা ও তাঁর পাঁচ বছর বয়সী মেয়েকে উদ্ধারের সময় বাদল মিয়ার মর্মান্তিক মৃত্যু হয়। বিজ্ঞপ্তি