প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং রিজেন্ট এয়ারওয়েজের মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশানে এমটিবির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রিজেন্ট এয়ারওয়েজের সেলস ও মার্কেটিং বিভাগের ব্যবস্থাপক এ কে এম সাইফুল ইসলাম এবং এমটিবির হেড অব কার্ডস মোহাম্মদ আনোয়ার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রিজেন্ট এয়ারওয়েজের হলিডে বিভাগের ব্যবস্থাপক কাজী আহমেদ উল্লাহ এবং এমটিবির হেড অব প্রিভিলেজ ব্যাংকিং ইরফান ইসলাম প্রমুখ। এই চুক্তির আওতায় এমটিবির ক্রেডিট কার্ড গ্রাহকেরা কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি।