এমটিবির নতুন এএমডি হাসেম চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসেম চৌধুরী
হাসেম চৌধুরী

মো. হাসেম চৌধুরী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) উপব্যবস্থাপনা পরিচালক থেকে পদোন্নতি পেয়ে সম্প্রতি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হয়েছেন। এর আগে তিনি এমটিবির প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। হাসেম চৌধুরী ১৯৮১ সালে জনতা ব্যাংকে যোগ দিয়ে ব্যাংকিং পেশা শুরু করেন। ১৯৯৯ সালে তিনি এমটিবিতে যোগ দেন। এ ব্যাংকের প্রিন্সিপাল শাখার দায়িত্ব পালনকালে ২০০৭ ও ২০০৮ সালে তিনি এমটিবির সেরা ব্যবস্থাপক নির্বাচিত হন। তিনি বাংলাদেশ মানি মার্কেট ডিলার্স অ্যাসোসিয়েশনের (বিএএমডিএ) একজন প্রতিষ্ঠাতা সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে মানবসম্পদ ব্যবস্থাপনার ওপর এমবিএ ডিগ্রি নেন। তিনি বৈদেশিক বাণিজ্যসহ ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগ, বিপণন প্রভৃতি বিষয়ে দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেন।
বিজ্ঞপ্তি