এমটিবির নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম এ রউফ। এ ছাড়া ব্যাংকটির ভাইস চেয়ারম্যান হয়েছেন মো. হেদায়েত উল্লাহ। গত সপ্তাহে রাজধানীর এমটিবি সেন্টারে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়। চেয়ারম্যান এম এ রউফ এমটিবির স্পনসর পরিচালক এবং ব্রিটানিয়া গ্রুপের ব্রিটানিয়া প্রোপার্টিজ, ব্রিটানিয়া হোল্ডিংস অ্যান্ড ম্যানেজমেন্ট, ব্রিটানিয়া ডেভেলপমেন্টস ও ব্রিটানিয়া অ্যাসেট অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্টের চেয়ারম্যান। অন্যদিকে নতুন ভাইস চেয়ারম্যান হেদায়েত উল্লাহ এমটিবির ইসি চেয়ারম্যান, হেদায়েত উল্লাহ সিকিউরিটিজের চেয়ারম্যান এবং অ্যাপেক্স ট্যানারি ও অ্যাপেক্স প্রোপার্টি ডেভেলপমেন্টের পরিচালক পদে আছেন।
বিজ্ঞপ্তি