এমটিবির নতুন সেবা প্রিভিলেজ ব্যাংকিং
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি গ্রাহকদের জন্য ‘প্রিভিলেজ ব্যাংকিং’ শীর্ষক একটি সেবা নিয়ে এসেছে। এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন ব্যাংকিং সেবার উদ্বোধন করেন।এ সময় অন্যান্যের মধ্যে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস এ খান, উপব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী, মো. হাসেম চৌধুরী ও মো. আহসান-উজ জামান, রিটেইল ব্যাংকিংয়ের প্রধান গাজী ইয়ার মোহাম্মদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, এমটিবি প্রয়োজনীয় বাজার গবেষণার মাধ্যমে নতুন নতুন ব্যাংকিং সেবা ও পণ্য চালু করছে।এমটিবির প্রিভিলেজ ব্যাংকিং বিত্তবান গ্রাহকদের জন্য একটি বিলাসী ব্যাংকিং প্ল্যাটফর্ম। তিনটি প্রধান অঙ্গীকার নিয়ে প্রিভিলেজ ব্যাংকিং চালু করা হয়েছে: প্রিভিলেজ সেবা, প্রিভিলেজ সুবিধা এবং প্রিভিলেজ জীবনধারা। প্রিভিলেজ ব্যাংকিংয়ের গ্রাহকেরা সম্পূর্ণ আলাদা রিলেশনশিপ ম্যানেজার ও আলাদা অফিস থেকে এই সেবা পেয়ে থাকবেন। এ ছাড়া গ্রাহকেরা বিভিন্ন সেবার অগ্রাধিকারভিত্তিক রেট ও চার্জ, কম্পোজিট স্টেটমেন্ট, আকর্ষণীয় চেক বই এবং ফ্রি ডেবিট কার্ড-সুবিধা ভোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি।