প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাহকদের উন্নত ব্যাংকিং সুবিধা দিতে দ্বিতীয় প্রিভিলেজ সেন্টার চালু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কে সম্প্রতি সেন্টারের উদ্বোধন করেন এমটিবির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. হেদায়েত উল্লাহ। অন্যান্যের মধ্যে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান, উপব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী, মো. হাশেম চৌধুরী ও সৈয়দ রফিকুল হক। বিজ্ঞপ্তি।