এমটিবির বার্ষিক ব্যবসায় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০১০’ সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়।এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন। এতে এমটিবির পরিচালক মো. রাশেদ আহমেদ চৌধুরী ও বিকল্প পরিচালক খাজা নারগীস হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন শাখার ব্যবস্থাপক, উপব্যবস্থাপক, সব ব্রোকারেজ হাউস এবং এসএমই সার্ভিস সেন্টারের প্রধানেরা উপস্থিত ছিলেন।মঞ্জুর এলাহী বলেন, ব্যাংকের ভাবমূর্তি জোরদার করাসহ আধুনিক ব্যবসায় সংস্কৃতি, মানবসম্পদ উন্নয়ন, আকর্ষণীয় নতুন নতুন পণ্য ও সেবার প্রচলন, সম্পদ ব্যবস্থাপনা এবং সর্বাধুনিক তথ্যপ্রযুক্তিসমৃদ্ধ বিশ্বমানের ব্যাংকিং সেবা প্রদানের জন্য এমটিবি বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। বিজ্ঞপ্তি।