প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০১৬ গত শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রাশেদ এ চৌধুরী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, ভাইস চেয়ারম্যান এম এ রউফ, পরিচালক ড. আরিফ দৌলা, খাজা নারগিস হোসেন, স্বতন্ত্র পরিচালক আনোয়ারুল আমিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাসেম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন ও সৈয়দ রফিকুল হক দিনব্যাপী ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সম্মেলনে এমটিবির শাখাগুলোর বিগত বছরের কার্যক্রমের ওপর আলোকপাত করা হয় এবং ভবিষ্যৎ পাঁচ বছরের ব্যবসায়িক পরিকল্পনার পাশাপাশি কীভাবে ২০১৬ সালের লক্ষ্যমাত্রা অর্জন করা যায়—সে ব্যাপারে সার্বিক আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি।