প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ২০১৭ সালের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন গত শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন এমটিবির চেয়ারম্যান এম এ রউফ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, পরিচালক রাশেদ এ চৌধুরী, খাজা নারগিস হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাসেম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে এমটিবির আগামী পাঁচ বছরের ব্যবসায়িক পরিকল্পনার পাশাপাশি ২০১৭ সালের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে সার্বিক আলোচনা হয়। বিজ্ঞপ্তি