এমটিবির সহায়তায় চরফ্যাশনে স্কুলের ভবন নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) সিএসআর (কোম্পানির সামাজিক দায়দায়িত্ব) কার্যক্রমের অংশ হিসেবে ভোলার চরফ্যাশনের শরীফপাড়া অস্থায়ী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অর্থায়ন করেছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত শিক্ষকদের বেতন দেবে এমটিবি।এমআরডিআই ও মানুষের জন্য ফাউন্ডেশন এই স্কুল ভবন নির্মাণে সমন্বয়কের দায়িত্ব পালন করেছে। স্থানীয় সংগঠন উন্নয়ন ধারা ট্রাস্টের মাধ্যমে নির্মাণকাজটি বাস্তবায়ন করা হয়। গতকাল শনিবার বিদ্যালয়ের নতুন ভবনটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম, শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, এমটিবির করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান মোহাম্মদ সামি আল হাফিজ, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিভূতিভূষণ বাবুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চর কুকরী মুকরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন, উন্নয়ন ধারা ট্রাস্টের কর্মসূচি পরিচালক মনির আহমেদ, গ্রিন ওয়ার্ল্ভ্র কমিউনিকেশনের দলনেতা হেদায়তুল ইসলাম, বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবুল কাশেম। বিজ্ঞপ্তি।