এমটিবির ১১১তম শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুরের গণি শপিং সেন্টারে সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ১১১তম শাখা উদ্বোধন করা হয়েছে। এমটিবির চেয়ারম্যান এম এ রউফ শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন এমটিবির স্বতন্ত্র পরিচালক আনোয়ারুল আমিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল আফসার প্রমুখ। পরে এই শাখা প্রাঙ্গণে স্থাপিত এমটিবি ২৪/৭ এটিএমের উদ্বোধন করা হয়। বিজ্ঞপ্তি