এমটিবির ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ২০১১ সালের শেয়ারধারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।ঢাকার একটি কনভেনশন সেন্টারে গত রোববার অনুষ্ঠিত ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আরিফ দৌলা। সভায় ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, ভাইস চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী, পরিচালক অঞ্জন চৌধুরী, খাজা নারগিস হোসেন, মো. আবদুল মালেক ও ওয়াকিল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান এবং উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব কামরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, ২০১১ সালে এমটিবির কর-পরবর্তী মুনাফা হয় ৪০ কোটি ৪২ লাখ ২০ হাজার টাকা। আলোচ্য বছরে এমটিবির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ দশমিক ৫৯ টাকা। বিজ্ঞপ্তি।