এমটিবির ১৪তম এজেন্ট ব্যাংকিং সেন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামের কলাবাগান বাজারে সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ১৪তম এজেন্ট ব্যাংকিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এমটিবির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাসেম চৌধুরী সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, এমটিবির গ্রুপ চিফ কমিউনিকেশনস অফিসার আজম খান, হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন মদন মোহন কর্মকার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি