এমটিবির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্প্রতি উদ্যাপন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে এমটিবির নিজস্ব ভবনে ব্যাংকের চেয়ারম্যান রাশেদ এ চৌধুরী এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এমটিবির ভাইস চেয়ারম্যান এম এ রউফ জেপি, পরিচালক মো. হেদায়েত উল্লাহ রন, আরিফ দৌলা, মো. আবদুল মালেক, মো. ওয়াকিল উদ্দিন, খাজা নারগিস হোসেন, অঞ্জন চৌধুরী, কিউ এ এফ এম সিরাজুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক আনোয়ারুল আমিন এবং সুলতান হাফিজ রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি