এমটিবির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এমটিবির প্রধান কার্যালয় ঢাকার গুলশান-১-এর এমটিবি সেন্টারে সম্প্রতি কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এম এ রউফ, ভাইস চেয়ারম্যান মো. হেদায়েত উল্লাহ এবং বাংলাদেশের প্রথম অর্থসচিব মতিউল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে এমটিবির পরিচালক আরিফ দৌলা, রাশেদ এ চৌধুরী, মো. ওয়াকিল উদ্দিন, খাজা নারগিস হোসেন, অঞ্জন চৌধুরী, স্বতন্ত্র পরিচালক আনোয়ারুল আমিন এবং সুলতান হাফিজ রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ. খান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি