প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের জীবনমানের উন্নয়নে সম্প্রতি পঞ্চগড়ের গারাতিতে মাধ্যমিক স্কুল নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিয়েছে। আর্থিক অন্তর্ভুক্তি এবং করপোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় ব্যাংকটি এই অর্থ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলামের হাতে দহলা খাগড়াবাড়ীতে এক অনুষ্ঠানের মাধ্যমে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. হাসেম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, মহাব্যবস্থাপক গভর্নর সেক্রেটারিয়েট এ এফ এম আসাদুজ্জামান এবং বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. খুরশীদ আলম। বিজ্ঞপ্তি।